Terms & Conditions

Portrait Marker Agency – Product Photography & Videography Service

✅ অর্ডার কনফার্মেশন

প্রতিটি কাজ সর্বপ্রথম অগ্রিম ৫০% পেমেন্ট এর মাধ্যমে কনফার্ম হবে।

বাকি ৫০% পেমেন্ট ডেলিভারির পূর্বে সম্পন্ন করতে হবে।

✅ ডেলিভারি টাইম

সাধারণত ৩-৫ কার্যদিবসের মধ্যে কাজ ডেলিভারি দেওয়া হয় (প্রকল্পভেদে সময় পরিবর্তিত হতে পারে)।

জরুরি (Fast Delivery) বা Urgent কাজের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

✅ ফাইল ডেলিভারি

সকল ফাইনাল ছবি ও ভিডিও JPEG/MP4 ফরম্যাটে Google Drive / WeTransfer লিংকের মাধ্যমে দেওয়া হবে।

RAW ফাইল চাইলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

✅ রিভিশন পলিসি

১ বার ফ্রি রিভিশন দেওয়া হবে (ডেলিভারির ৩ দিনের মধ্যে জানাতে হবে)।

অতিরিক্ত রিভিশনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

রিভিশন শুধুমাত্র কালার / লাইট / বেসিক টাচআপ এর জন্য প্রযোজ্য।

✅ প্রোডাক্ট কোয়ালিটি ও দায়ভার

কাস্টমারকে অবশ্যই ভালো, পরিষ্কার ও ফ্রেশ প্রোডাক্ট সরবরাহ করতে হবে।

যদি প্রোডাক্টে দাগ / ডিফেক্ট / ভাঁজ থেকে থাকে এবং তা ছবিতে উঠে আসে, সেক্ষেত্রে Portrait Marker Agency কোনো দায়ভার নেবে না।

আমরা শুধুমাত্র প্রাপ্ত প্রোডাক্ট নিয়েই কাজ করি এবং প্রোডাক্টের অবস্থার উপর চূড়ান্ত আউটপুট নির্ভর করবে।

✅ প্রোডাক্ট ডেলিভারি ও কুরিয়ার নীতিমালা

শুটিংয়ের জন্য প্রোডাক্ট কুরিয়ার দ্বারা পাঠানো বা গ্রহণের সকল খরচ কাস্টমারকে বহন করতে হবে, Portrait Marker Agency কোনো কুরিয়ার চার্জ বহন করবে না।

শুটিং শেষ হওয়ার পর ২ দিনের মধ্যে কাস্টমারকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রোডাক্ট না নিলে Portrait Marker Agency প্রোডাক্ট সংরক্ষণের দায়ভার নেবে না।

প্রোডাক্ট হারানো, নষ্ট হওয়া বা ক্ষতির জন্য Portrait Marker Agency কোনোভাবেই দায়ী থাকবে না।

✅ ক্রিয়েটিভ কন্ট্রোল

আমাদের Creative Team নিজস্ব আলো, সেটআপ ও স্টাইল অনুযায়ী কাজ করে।

নির্দিষ্ট কোনো রেফারেন্স বা আইডিয়া থাকলে অগ্রিম জানাতে হবে।

✅ কাজ বাতিল / রিফান্ড নীতিমালা

অর্ডার কনফার্মেশনের পর কাজ বাতিল করলে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়।

যদি Portrait Marker Agency-এর কারণে ডেলিভারিতে সমস্যা হয়, তাহলে আলোচনার মাধ্যমে রিফান্ড বা পুনঃকাজ করা হবে।

✅ ব্যবহার অধিকার (Usage Rights)

কাস্টমার চূড়ান্ত ছবি ও ভিডিও নিজেদের মার্কেটিং, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।

Portrait Marker Agency কাজের নমুনা হিসেবে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবে (আপত্তি থাকলে অবশ্যই অগ্রিম জানাতে হবে)।

✅ গোপনীয়তা (Confidentiality)

কাস্টমারের কোনো ব্যক্তিগত তথ্য বা নতুন পণ্যের ছবি অনুমতি ছাড়া প্রকাশ করা হবে না।

✅ এডিটিং ও ভিডিও প্রোডাকশন চার্জ

শুধুমাত্র বেসিক রিটাচ ও কালার কারেকশন অন্তর্ভুক্ত।

অতিরিক্ত রিটাচ, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা বিশেষ রি-এডিট চাইলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

ভিডিওতে মিউজিক, টেক্সট, কাট বা রিল ফরম্যাট বানাতে হলে আলাদা চার্জ প্রযোজ্য।

✅ আউটডোর শুট সম্পর্কিত শর্তাবলী

আমাদের নিজস্ব ইনডোর স্টুডিও রয়েছে এবং সাধারণত ইনডোর প্যাকেজ ভিত্তিতেই কাজ করা হয়।

যদি কাস্টমার আউটডোর লোকেশন (যেমন— শোরুম, অফিস বা নির্দিষ্ট ভেন্যু) এ শুট করতে চান, তবে এটি ইনডোর প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।

আউটডোর শুটের জন্য আলাদা প্যাকেজ প্রযোজ্য হবে।

বাইরের লোকেশনে শুট করতে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

লোকেশন ও কাজের ধরন অনুযায়ী অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে।

✅ আমাদের সার্ভিসসমূহ

E-commerce Product Photography

Fashion & Model Photography

Product Videography (Reels, Ad, Explainer)

Food / Flatlay Photography

Lifestyle / Editorial Shoot

Studio / Outdoor Shoot